Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে ভবন নির্মাণ ও সংস্কারে লাগবে সিউকের অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় ভবন নির্মাণ, সম্প্রসারণ কিংবা পরিবর্তনের ক্ষেত্রে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার পাশাপাশি ভূমি ব্যবহার, জলাধার খনন ও পুনঃখননসহ বিভিন্ন কার্যক্রমেও সিউকের অনুমোদন নিতে হবে। রোববার (১৬ আগস্ট) সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান কয়েস লোদী বলেন, সিউকের আইন অনুযায়ী এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিকল্পিত ও সুশৃঙ্খল নগরায়ণ এবং পরিবেশবান্ধব সিলেট গড়ে তোলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।Read More


হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০১টি শিশু। রবিবার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশুRead More


সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১টায় সিলেটের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। প্রশাসনের চরম ব্যর্থতার তীব্র প্রতিবাদ ওRead More


কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিশু এবং ঘটনা ধামাচাপা দেওয়া ও আলামত নষ্টের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিশু রাহুল আহমেদ রিমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামের ৮ বছরের এক শিশুকে নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে একই এলাকার জহির মিয়ার ছেলে রাহুল আহমেদ রিমন (১১)।Read More


রাজনগরে বিয়ের এক মাস পর চা বাগানে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগান থেকে এক যুবক ও এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের একটি গাছ থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকার মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। রাজনগর থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাগানের পাহারাদার স্বপন রাজভর চা বাগানের ২০ নম্বর সেকশনের আকাশিRead More


সিলেটে ট্রিপল মার্ডার: বাবুলকে ৪ দিনের রিমান্ডে নিলো পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের মিতালী আবাসিক এলাকায় সংঘটিত আলোচিত ৩ খুনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বাবুল মিয়াকে। পাশাপশি তাকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ শিপলু চৌধুরী। তিনি জানান, আজ রবিবার (১৬ আগস্ট) বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ১২ আগস্ট সকালে রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রীRead More


সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত শনি ও রবিবার দুই দিনব্যাপী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপিসমূহ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় একাধিক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদসহ বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃতRead More


সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৩৬

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্তের পাশাপাশি সন্দেহজনক লক্ষণ নিয়ে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ বছর ২৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর নাম মাহদি আক্তার তুহা। সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ এলাকার জালালের সন্তান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। রোববার (১৬ আগস্ট) প্রাপ্ত স্বাস্থ্য সংক্রান্ত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ৯৭৫ জনRead More


রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২জন। রোববার (১৬ আগস্ট) সকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে প্রেরণ করেন। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসকRead More


সিলেটে পাঁচ বছরে সোয়া কোটির বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। এর অংশ হিসেবে সিলেটে আগামী পাঁচ বছরে অন্তত এক কোটি ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শনিবার (১৫ আগস্ট) সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বনRead More