বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীরজা সুমন ও রকি। সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানা গেছে। আয়োজকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং দীর্ঘদিনের গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এসব সমস্যা নিরসনের দাবিতেRead More
বড়লেখায় বিষপানে চা-শ্রমিক নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনভাগ চা-বাগানে বিষপানে দীপ্তি বাক্তি (৪৫) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সমনভাগ চা-বাগানের পাক্কা লাইন এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দীপ্তি বাক্তি সমনভাগ চা-বাগানের বাসিন্দা ছিলেন। তিনি চার সন্তানের জননী ছিলেন। জানা গেছে, রোববার রাতে খাবার শেষে পরিবারের সদস্যরা ঘরে ছিলেন। এ সময় দীপ্তি তার স্বামী কাজল বাক্তিকে দোকান থেকে পান আনতে বলেন। স্বামী পান নিয়ে বাড়িতে ফিরে তাকে বিষপান করা অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেRead More
মৌলভীবাজারে আট মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের সীমান্ত এলাকায় চলতি বছরের প্রথম আট মাসে ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৪৭৭ টাকা মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন এসব অভিযান চালায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ। ব্রিফিংয়ে তিনি বলেন, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি। মাদক,Read More
প্রাডো গাড়ি থেকে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ২ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় সাদা রঙের একটি বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ওই গাড়িটিকেও জব্দ করা হয়। সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ফয়সাল হোসেন (২৫) ও গাড়ি চালক আমান উল্লাহ (৩৫)। তাদের দুজনের বাড়ি কক্সবাজারের চকরিয়াতে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।Read More
দেশে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। Views: 237
সিলেটে যুক্তরাজ্যের ভিসার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাত, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্যে পাঠানোর কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৯। সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার কয়েছ আহমদ (৪০) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার ময়নুল হকের ছেলে। তিনি মামলার এজাহারনামীয় চার নম্বর আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি এলাকার মো. আব্দুল আহাদ (৫৯) এবং অভিযুক্তরা পরস্পর আত্মীয়। বেকার সন্তানদের বিদেশে পাঠানোর আগ্রহকে কাজে লাগিয়ে অভিযুক্তরা যুক্তরাজ্যে স্বাস্থ্যসেবা খাতের ভিসায় লোক পাঠানোর কথা বলে প্রতারণার পরিকল্পনা করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্তদেরRead More
হবিগঞ্জে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ওই পরিত্যক্ত বাসা পরিষ্কার করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান আনসার সদস্য। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি পচে গিয়ে অত্যন্ত বিকৃত হয়ে পড়েছিল। পুলিশ মরদেহ উদ্ধার করেRead More
হবিগঞ্জে নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল হককে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার (১৬ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী সাকিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল হক চুনারুঘাট উপজেলার ডুলনা এলাকার সামছুল হকের ছেলে। র্যাব জানায়, ভুক্তভোগী হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন উসমানপুর এলাকার বাসিন্দা। গ্রেফতার আব্দুল হক ভুক্তভোগীর খালাতো ভাই। এ সম্পর্কের সুবাদে তিনি প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় তারRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১টি শিশু। সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮১৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে।Read More
সিলেটে ট্রিপল মার্ডার: সিআইডিতে মামলা হস্তান্তরের দাবি সন্তানদের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার তদন্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের দাবি জানিয়েছেন নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের সন্তানরা। একই সঙ্গে মামলার তদন্ত নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন করারও দাবি জানিয়েছেন তারা। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর সোমবার (১৭ আগস্ট) সকালে রায়নগরের মিতালী এলাকার ওই বাসায় সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান নিহত দম্পতির প্রবাসী সন্তানরা। সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের ছেলে আরিফ ইফতেখার, মেয়ে ও মামলার বাদী সেলিনা সুলতানাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছেলেRead More


