বৈশাখী নিউজ ২৪
তাহিরপুরে যুবককে কুপিয়ে হত্যা, ৩২ জনের নামে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে রামদা দিয়ে কুপিয়ে ও ইট দিয়ে মাথা-শরীরের বিভিন্ন অংশ থেঁতলে আল আমিন (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩২ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নিহতের স্ত্রী ঝর্ণা বেগম বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি করেন। আল আমিন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের প্রয়াত জালাল উদ্দিনের ছেলে। মামলায় বালিয়াঘাট গ্রামের সমেজ মিয়ার ছেলে আব্দুর নুর, তার সহোদর আব্দুল লতিফসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। সোমবার বিকালে মামলার এজাহারভুক্তRead More
এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে র্যালিটি রসায়ন বিভাগ থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহমদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোমেন এবং এমসি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আহমদ। র্যালিতে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজাহান কবীরসহ বিভাগের অন্যান্য শিক্ষক, সাবেক ও বর্তমানRead More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৭৫৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। বাকিরা ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিRead More
কমলগঞ্জে এসএসসিতে জিপিএ-৫, রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে?
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দারিদ্র্য কিংবা মাইলের পর মাইল দুর্গম পথ হেঁটে যাওয়ার কোনো প্রতিকূলতাই দমাতে পারেনি। চরম অভাব অনটন ও সীমাহীন কষ্টকে পেছনে ফেলে মৌলভীবাজারের কমলগঞ্জে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অদম্য মেধার স্বাক্ষর রেখেছে রেশমি আক্তার সুমাইয়া। নিত্যদিনের অভাব-অনটন আর চরম দারিদ্রতাকে জয় করে চমৎকার সাফল্য অর্জন করেছে এই মেধাবী শিক্ষার্থী। তবে অভাবের কারণে মেধার এমন স্বীকৃতিতে মা-বাবার মুখে সাময়িক হাসি ফুটলেও, সামনে এসে দাঁড়িয়েছে এক কঠিন অনিশ্চয়তা। ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য না থাকায় থমকে যেতে বসেছে এই অদম্য মেধাবীর চিকিৎসক হওয়ার স্বপ্ন। রেশমি আক্তার সুমাইয়া মৌলভীবাজারের কমলগঞ্জRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে অব্যাহত রয়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ ও ল্যাবে নিশ্চিত মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৯১৮ জনে পৌঁছেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তিনজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১৯ জন।Read More
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বিরাহিমপুর জোড়াপুল সংলগ্ন গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার রাসেল মিয়া (২৬), বানিয়াচংয়ের সোহেল মিয়া (২৩), শ্রীমঙ্গলের জুয়েল মিয়া (২৮) ও রাসেল আহমেদ (৩০)। পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টেরRead More
হবিগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম রাজাহাটি-বিরাট উজানপাড়া এলাকার বাসিন্দা। তিনি আলী মোহাম্মদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে আছিয়া বেগম ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরাRead More
যুক্তরাজ্যে দুর্বৃত্তদের গুলিতে সিলেটী যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামের এক সিলেটি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত মাছুম আহমদ সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি পরিবারের সাথে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন। নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, স্থানীয়Read More
ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মরম আলী ওই গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে বাবনগাঁও গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের ২০ মাস বয়সী শিশু কন্যা তাবাসুম জান্নাতকে তার বসতঘরে নিয়ে যায় মরম আলী। অভিযোগ রয়েছে, সেখানে একটি চৌকির ওপর শিশুটিকে শুইয়ে তার পরনের কাপড় খুলে ধর্ষণRead More
ছাতকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে একটি ফিশারি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের কলাবাড়ি–চৌমুহনী পাকা সড়কের উত্তর পাশে আজিজুরের ফিশারি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিশারিতে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণRead More


