Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

কমলগঞ্জে কানিহাটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সপ্তাহে অন্যায়ভাবে প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদে ও চা বাগান পঞ্চায়েত নেতাদের পদত্যাগের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এর ফাঁড়ি কানিহাটি চা বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কানিহাটি চা বাগানে শ্রমিকরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারী চা শ্রমিকরা জানান, প্রতিদিন হাড়ভাঙ্গা খাটুনি করে দৈনিক মাত্র ১৮৭ টাকা মজুরি দিয়ে পরিবারের ভরন পোষন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার উপর এই মজুরির টাকা থেকে প্রতি মাসে নির্দিষ্ট হারে প্রফিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা কর্তন করার নিয়ম রয়েছে। সম্প্রতি মাসিক কর্তন বাদ দিয়ে আকষ্মিকভাবে তা সপ্তাহেRead More


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবীর রিজভী

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটগ্রহণ শেষেRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২ জন শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশুর মৃত্যু হলো। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। সংস্থাটির দেওয়া তথ্যRead More


দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ নির্বাচনে মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে ১৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিইসিরRead More


বিদ্যুতের দাবিতে ঈশ্বরগঞ্জে পিডিবি অফিসে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: তীব্র গরমের কারণে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুতের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিডিবি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর শহরের শিমরাইল গ্রামের ২শতাধিক বিক্ষুদ্ধ গ্রাহক সংঘবদ্ধ হয়ে পিডিবি আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা পিডিবির উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিমকে লাঞ্চিত করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় পানির সংকট, খাবার সংরক্ষণে সমস্যা, প্রচণ্ড গরমেRead More


ফেঞ্চুগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ সংবাদদাতা: বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমানকে (৮৫) ফেঞ্চুগঞ্জের হযরত মাইয়াম শাহ (রহ.) দরগাহ কবরস্থানে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জোহর নামাজ শেষে ফেঞ্চুগঞ্জ সারকারখানা ঈদগাহে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে একই স্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফেঞ্চুগঞ্জের পূর্ব কচুয়াবহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সরদার আজিজুর রহমান সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। একমাত্র পুত্র সরদার আমিনুর রহমানRead More


সাতছড়ি বনে মাটির নিচে মিললো বিপুল পরিমাণ পিস্তল-গুলি

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মাটির নিচে লুকিয়ে রাখা ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় বিশেষ কৌশলে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদRead More


হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সংঘর্ষে আহত ১৫

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র-জুনিয়রসহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত হোস্টেলে এ ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে পুরো হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন- হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি প্রমুখ। শিক্ষার্থীরা জানান, বুধবার মধ্যরাতে হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিন নামে দুই শিক্ষার্থীর মধ্যে সিনিয়র ওRead More


সিলেটে আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই আবাসিক হোটেল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে হোটেল দুটিও সিলগালা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার ‘হোটেল নির্জন’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে হোটেলটির ষষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়।Read More


সিলেটে হামের উপসর্গে আরও ১শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগেRead More