সিলেটে হামের উপসর্গে আরও ১শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক হাম মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৭ জন সন্দেহজনক হাম রোগী।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৮৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩২০ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
জেলা হিসেবে সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। সেখানে মারা গেছেন ৫৪ জন। এছাড়া সিলেটে ৫০ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হাম রোগে চার জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬১৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed