বৈশাখী নিউজ ২৪
মৌলভীবাজারে ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় পরিচালিত অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় পণ্য পাচারের তথ্য পেয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব এবং জেলা প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারীRead More
ওসমানীর জন্ম বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী আগামী ১লা সেপ্টেম্বর-২৬ মঙ্গলবার। জন্মবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের দাবীতে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরে স্মারকলিপি পেশ করেছেন ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। রোববার (২৩ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর কাছে স্মারকলিপি প্রদান করেন ভাসানী ওসমানী স্মৃতি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জুলাইযোদ্ধা মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন সংসদের প্রধান উপদেষ্টা এডভোকেট তাহমিনুল ইসলাম খান, উপদেষ্টা এম.এ জালালাবাদী, জুলাইযোদ্ধা গৌছRead More
সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য, গবাদিপশু ও অবৈধভাবে বালু-পাথর বহনকারী নৌকা জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গত ২৪ ঘণ্টার অভিযানে জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) ও রোববার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশাপাশি বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির পৃথক আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণRead More
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর হয়ে যাদুকাটা নদীতে ভ্রমণে যাওয়ার পথে চলন্ত হাউসবোট থেকে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া রুকাইয়া নুর (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার দুই দিন পর, রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের কাছে বৌলাই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা নামেরRead More
টাঙ্গুয়ার হাওরে লাল নিশান, পর্যটকদের জন্য ৬ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সংরক্ষণে ইঞ্জিনচালিত নৌযানের প্রবেশ ঠেকাতে বিভিন্ন প্রবেশমুখে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে হাউসবোট ও পর্যটকদের জন্য ৬টি নির্দেশনা সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হকের নেতৃত্বে টাঙ্গুয়ার হাওরের জয়পুর, গোলাবাড়ি ও রামসিংহপুর দাসপাড়া চ্যানেলের প্রবেশমুখে এসব লাল নিশান টানানো হয়। এসব চ্যানেল দিয়ে মধ্যনগর ও কলমাকান্দা থেকে বিভিন্ন নৌযান হাওরে প্রবেশ করে। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, জয়পুর গোলাবাড়ি ভিসিজি কমিটির সাধারণ সম্পাদক আহমদ কবির,Read More
সিলেটকে আধুনিক ও পর্যটন নগরী হিসেবে গড়তে যাত্রা শুরু করছে সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। আগামী ২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে সিউকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১১টায় নগরের বন্দরবাজার-সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টায় নগরীর নাইওরপুলস্থ সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদী এসব তথ্য জানান। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩-এর আওতায় গঠিত সিউকের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক ও পর্যটনবান্ধব নগরীRead More
রংপুরে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তালাবদ্ধ বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন: রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩)Read More
কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে এবং শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)। এর আগে, গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণRead More
বিদ্যুৎ-গ্যাস নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করুন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত-গ্যাস সংকটের দ্রুত সমাধান,নিত্যপণ্যের দাম কমানো,মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শনিবার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা,এম এ ওয়াদুদ,জহর সিংহ, মেঘদাদ, মনজুর আহমদ, মাহফুজ আহমদ, মিজান মিয়া প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে। বিদ্যুৎ ওRead More
যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীদের জন্য নতুন সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমানো শিক্ষার্থীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নির্দিষ্ট নিয়ম ও শর্ত অমান্য করলে শিক্ষার্থীদের ভিসা বাতিলসহ ভবিষ্যতে দেশটিতে প্রবেশের পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। শনিবার (২২ আগস্ট) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন কিংবা ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকেন, তবে তাদের ভিসা বাতিল হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এছাড়া, নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে যদি কেউ নির্ধারিত অধ্যয়ন কর্মসূচি (Study Program) থেকে সরে দাঁড়ান, তবে তারRead More


