যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীদের জন্য নতুন সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমানো শিক্ষার্থীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নির্দিষ্ট নিয়ম ও শর্ত অমান্য করলে শিক্ষার্থীদের ভিসা বাতিলসহ ভবিষ্যতে দেশটিতে প্রবেশের পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন কিংবা ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকেন, তবে তাদের ভিসা বাতিল হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এছাড়া, নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে যদি কেউ নির্ধারিত অধ্যয়ন কর্মসূচি (Study Program) থেকে সরে দাঁড়ান, তবে তার শিক্ষার্থী ভিসার বৈধতা আর থাকবে না।
দূতাবাস আরও সতর্ক করেছে যে, ভিসার শর্ত লঙ্ঘনের ফলে কেবল বর্তমান অবস্থানই সংকটে পড়বে না, বরং ভবিষ্যতে নতুন করে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। তাই সম্ভাব্য সব ধরনের আইনি জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্তাবলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা এবং শিক্ষার্থী হিসেবে নিজেদের বৈধ অবস্থান বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
Related News
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকাRead More



Comments are Closed