Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

নরসিংদীতে নিখোঁজের ১দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজের ১ দিন পর সৌরভ (১৪) নামের এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা। রবিবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে রায়পুরার উত্তর বাখরনগর এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সৌরভ পাশ্ববর্তী বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামের কায়েস মিয়ার ছেলে ও স্থানীয় এএনএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। শনিবার দুপুর ১২টার দিকে উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজার সেতু এলাকায় আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যায় সৌরভ। চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুলRead More


বড়লেখায় চোরাই মহিষকাণ্ডে ৩ জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ভারত থেকে চোরাই পথে আনা ১৪টি মহিষ জব্দের পর ৯টি উধাও হওয়ার ঘটনায় বিজিবি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচটি মহিষ উদ্ধার করা হয়েছে। বাকি মহিষগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গত ২২ আগস্ট বড়লেখা থানায় মামলাটি করেন ৫২ বিজিবির অধীনস্থ বড়লেখার বিওসি টিলা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. কামাল হোসেন। মামলায় উপজেলার গৌরনগর গ্রামের হিফজুর রহমান, তার বড় ভাই লুৎফুর রহমান এবং চান্দগ্রাম বাজারের ইজারাদার ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিনকে আসামি করা হয়েছে।Read More


কমলগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে শহীদনগর বাজারের গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আমেরিকা প্রবাসী লায়ন ইঞ্জিনিয়ার বশীর উদ্দীন আহমেদ প্রতিষ্ঠিত ‘বেগম নুরজাহান মেমোরিয়াল ট্রাস্ট’। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ। ট্রাস্টের সভাপতি আব্দুল হক চৌধুরী সাইস্তার সভাপতিত্বে ও সাংবাদিক মাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিRead More


বিশ্বনাথে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার (২২ আগস্ট) বিকেলে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, ভুক্তভোগী নারী সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা। প্রায় ১০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। প্রায় দেড় বছর আগে রবিউল ইসলামের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের সুযোগ নিয়ে রবিউল ইসলাম বিয়েরRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৩৩

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮টি শিশু। রবিবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৩৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশুRead More


নন্দিনী হত্যা: বিধানের মৃত্যুদ্বন্ড, বাবা মা’র ৫ বছর কারাদ্বন্ড

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের আলোচিত নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ্বন্ড এবং তার বাবা রনজিৎ কুমার, মা মমতা রানীকে ৫ বছর করে কারাদ্বন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ্বন্ড দিয়েছেন আদালত। রোববার (২৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডিতরা আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের বাসিন্দা। তারা সবাই একই পরিবারের। মৃত নন্দিনী রায় একই গ্রামের নলনী মোহনের ৭ বছরের  মেয়ে। মামলার এজাহারে প্রকাশ,Read More


‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: বহুমাত্রিক শিল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ‘এমব্রায়োনিক শিফটস (রূপান্তর)’ ২২ আগস্ট শনিবার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর আলোকির ‘শালা নেইবারহুড আর্ট স্পেস’-এ আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন। দর্শনার্থীরা বিনা মূল্যে প্রদর্শনীটি ঘুরে দেখতে পারবেন। ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ ২০২৬’ কর্মসূচির সহায়তায় বাস্তবায়িত এ প্রদর্শনীতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিতের মেলবন্ধন ঘটানো হয়েছে। অনন্য এ সমন্বয়ের মাধ্যমে প্রকৃতি, মানুষের পরিচয়, আত্মোপলব্ধি এবং প্রকৃতির নানা বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। দৃষ্টিরRead More


সিলেটে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা হিসেবে ৮ হাজার ৩৫০ টাকাসহ শাহানা বেগম (৪৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (২২ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর আবাসিক এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসার নিচতলার ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে শাহানা বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৮ হাজার ৩৫০ টাকাRead More


সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় NIVEA Soft ক্রিমসহ একটি পিকআপ আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জামাল আহমদ (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নগরের সোবহানীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) সানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোবহানীঘাটস্থ মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট-২ নামের ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় একটি টাটা পিকআপে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকেরRead More


হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাসহ মোহাম্মদ দিলশাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে মাধবপুর উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক মোহাম্মদ দিলশাদ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মন্দিহাতা গ্রামের ইসহাক আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেমুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দিলশাদ মিয়াকে আটক করে তার কাছ থেকে সাড়ে ৯ শতাধিক পিস ইয়াবাRead More