বৈশাখী নিউজ ২৪
ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে এ কেন্দ্র চালু হবে। নতুন কেন্দ্র চালুর পাশাপাশি সাধারণ ভিসা আবেদন এবং পাসপোর্ট সংগ্রহের পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, কেন্দ্রটি চালু হওয়ার পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন কেবল ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত থাকবে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসাRead More
সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের একটি কলেজ থেকেই ৬ জন ছাত্রী উচ্চ শিক্ষায় প্রায় ৭৫ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি (স্কলারশিপ) পেয়েছেন। বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন নাফিসা সাব্বির চৌধুরী, আয়শা সিদ্দিকা, সোহানা আক্তার, মুমতাহিনা তানহা, মেরিন জামান রুহি ও সুমাইয়া খান রুবাইয়া। তারা সকলেই নগরের উইমেন্স মডেল কলেজের ছাত্রী। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) উচ্চশিক্ষার জন্য তারা এ বৃত্তি পেয়েছেন। শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে চার বছরের জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি দেওয়া হবে। এদের মধ্যে নাফিসা সাব্বিরRead More
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী বাংলাদেশিদের জন্য সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসরত গ্রিন কার্ডধারী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত আগস্ট ২০২৬-এর (প্রতীকী অর্থে বর্তমান প্রেক্ষাপটে প্রকাশিত আপডেট) ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার এফ-২এ (F2A) শ্রেণিতে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তানদের দেশটিতে স্থায়ী হওয়ার পথ আরও সহজ হলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ (Final Action Date) ১ জানুয়ারি ২০২৫ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে ২২ জুলাই ২০২৬-এ উন্নীত হয়েছে। অর্থাৎ, মাত্র এক মাসেরRead More
টাঙ্গুয়ার হাওর ভ্রমণে প্রশাসনের ১৩ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ছুটি পেলেই অনেকে ছুটে যান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ছুটি নিলে বুধবার (২৬ আগস্ট) থেকেই টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ থাকায় এবারও হাওরে পর্যটকদের ভিড় বাড়তে পারে। তবে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের আগে পর্যটকদের প্রশাসনের জারি করা ১৩ দফা জরুরি নির্দেশনা মেনে চলতে হবে। সম্প্রতি হাওরের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এসব নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। নির্দেশনাগুলো হলো— ১. হাওরের যেসব অংশ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ), শুধু সেসব এলাকায় ইঞ্জিনচালিত নৌযান প্রবেশ ও চলাচল করতে পারবে না। অন্য অংশে হাউসবোটRead More
নেপালে ভয়াবহ বন্যা: ৯৫ মৃত্যু, নিখোঁজ তিন শতাধিক পর্যটক
আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ তুষারধস ও পাহাড়ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। বুধবারের (২৬ আগস্ট) এই প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ রয়েছেন ৩৪১ জন পর্যটকসহ বিপুল সংখ্যক মানুষ। নিখোঁজ পর্যটকদের মধ্যে ১০৫ জনই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে নেপাল কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোখের পলকে বিশাল মাটি ও পলির স্তূপ একটি দেয়ালের মতো ধেয়ে এসে জনপদকে গ্রাস করে নিচ্ছে। ভয়াবহ এই বিপর্যয়কে ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে রসুয়া জেলা প্রশাসন। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছিলেন।Read More
ওমরাহ এজেন্সির নিবন্ধনে সৌদি দূতাবাসের নতুন ৬ শর্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ওমরাহ পরিচালনায় যুক্ত এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নতুন ৬টি শর্তারোপ করেছে ঢাকাস্থ সৌদি আরব দূতাবাস। এই নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি ও মহাসচিবকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ধর্ম মন্ত্রণালয় এই নির্দেশনা জারির বিষয়টি নিশ্চিত করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৮ আগস্টের একটি স্মারকের উদ্ধৃতি দিয়ে ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের সেবা নিশ্চিত করতে এবং এজেন্সির স্বচ্ছতা বজায় রাখতে এই ছয়টি নতুন শর্ত মেনে চলতে হবে। ওমরাহ এজেন্সিকে অবশ্যই বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িতRead More
সুনামগঞ্জে যুবলীগ নেতা রঞ্জিত গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য ও বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দিয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, সম্প্রতি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুরে এবং এর আগে লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় করা মামলায় রঞ্জিত চৌধুরী রাজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট শহরের পুরাতনRead More
সিলেটে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিকেল আনুমানিক ৪টার দিকে শাহপরাণ (রহ.) থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, খাদিমপাড়ার চামেলিভাগ এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এRead More
সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো ভারত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।Read More
সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। বুধবার (২৬ আগস্ট) ‘মুবারক র্যালি’ নামে এই র্যালিতে হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেয়। বিকেলে নগরীর সোবহানীঘাট এলাকার শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র্যালিতে শোভাবর্ধন করে। ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। র্যালিতে বালাগাল উলা-বি কামালিহি… শামছুদ্দুহা আসসালাম… এরকম নাতে রাসুল পরিবেশন করা হয়। র্যালি বাস্তবায়নRead More


