Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের এই অনন্য প্রতিভা। মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনের মধ্য দিয়ে কবিকে স্মরণ করছে দেশবাসী। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাতের আয়োজন করেছে কবি নজরুল ইনস্টিটিউট। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যের চেতনায় দীপ্ত কাজী নজরুল ইসলাম ১৩০৬Read More


সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার মজুমদারপাড়ায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম তুহিন আহমদ (১৮)। তার বাড়ি সিলেটের জকিগঞ্জে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনির একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে পরিবারের সঙ্গে মজুমদারপাড়ার একটি কলোনিতে ভাড়া থাকতো। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তুহিনের স্ত্রী উপশহর সাদারপাড়া এলাকা থেকে বাসায় ফিরে ঘরের ভেতর তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি স্থানীয়দের সহায়তায় শাহপরাণ (রহ.) থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেRead More


নেপালে ভয়াবহ বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি

আন্তর্জাতিক ডেস্ক: নেপাল ও চীনের তিব্বত অঞ্চলজুড়ে ভয়াবহ বন্যায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৮ দেশের অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক। রয়টার্সের খবরে বলা হয়, বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের একটি নদীতে কাদা ও পাথরের বিশাল স্রোত নেমে আসার পর এই ভয়াবহ বন্যা দেখা দেয়। এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৬০০ জনই বিদেশি। প্রায় ২৮ দেশের নিখোঁজ পর্যটকদের মধ্যে ১৭৭ জন ভারতীয়, ৬৩ জন যুক্তরাষ্ট্রের, ৩৪ জন অস্ট্রেলিয়া, ৩৩ জন ব্রিটেন এবংRead More


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট বারিক্কার টিলায় ৫০ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বাদাঘাট ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে বারিক্কার টিলার বড়িগোফ টিলা অভিযুক্ত যুবককে নিজ বাড়ি থেকে আটক করে। বুধবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোফ টিলা (বারিক্কার টিলা)-সংলগ্ন একটি জঙ্গলে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ‎​অভিযুক্ত যুবক সাইদুল ইসলাম (৪০) বড়গোফ টিলা গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে। ‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন নারীকে বারিক্কার টিলাRead More


সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১০২ জন। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ২ শিশুরা হলো মাহবুবুর রহমান (প্রায় ১৫ মাস) ও তাকসিন (সাড়ে ৯ মাস)। এর মধ্যে মাহবুবের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট ও তাকসিনের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্যRead More


সারাদেশে ৩৮৬ কিশোর গ্যাং, সিলেটে ১৫টি

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ জুলাই ফুটবল খোলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেট খুন হয় কিশোর রিফাত আহমদ (১৫)। ওই দিন রাত ১০টার দিকে নগরীর কাজিরবাজার সেতুর ওপর একদল কিশোরদের ছুরিকাঘাতে খুন হয় সে। নিহত রিফাত, নগরীর খাসদবির দারুস সালাম বন্ধন জি-৩ বাসার মিফতাহ উদ্দিনের ছেলে ও স্থানীয় দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। কেবল এই একটি ঘটনা নয়, সিলেটে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। মাদক সেবন, চুরি, ছিনতাই, মারামারি, নারীদের হয়রানি, এমনকি হত্যাকান্ডের মতো অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। সম্প্রতি সারাদেশে সক্রিয় কিশোর গ্যাং নিয়ে সম্প্রতি তালিকা করেছে পুলিশRead More


বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ নিম্নমানের ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি এসব পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য কেনা থেকে বিরত থাকার জন্য ভোক্তাদের পরামর্শ দিয়েছে বিএসটিআই। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি বিএসটিআইয়ে নিয়মিত তদারকির অংশ হিসেবে বাজার থেকে বিভিন্নRead More


সিলেটে গুলনী চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনী চা-বাগানে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। ন্যায্য মজুরি, ভূমির অধিকার, ইনক্রিমেন্ট বাতিল ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালনকালে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা। গুলনী চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় কর্মীর সভাপতিত্বে ও যুবনেতা শ্রী লিটেন সাওতালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাগানের সর্দার সহদেব কুর্মী, মঙ্গল মুন্ডা, লক্ষ্মণ মুন্ডা, প্রভাস কুর্মী, রবিলাল ভুইয়া প্রমুখ। আন্দোলনকারীদের পাঁচ দফাRead More


ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে এ কেন্দ্র চালু হবে। নতুন কেন্দ্র চালুর পাশাপাশি সাধারণ ভিসা আবেদন এবং পাসপোর্ট সংগ্রহের পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, কেন্দ্রটি চালু হওয়ার পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন কেবল ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত থাকবে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এসব ভিসার আবেদন গ্রহণ, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসাRead More


সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের একটি কলেজ থেকেই ৬ জন ছাত্রী উচ্চ শিক্ষায় প্রায় ৭৫ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) বৃত্তি (স্কলারশিপ) পেয়েছেন। বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলেন নাফিসা সাব্বির চৌধুরী, আয়শা সিদ্দিকা, সোহানা আক্তার, মুমতাহিনা তানহা, মেরিন জামান রুহি ও সুমাইয়া খান রুবাইয়া। তারা সকলেই নগরের উইমেন্স মডেল কলেজের ছাত্রী। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) উচ্চশিক্ষার জন্য তারা এ বৃত্তি পেয়েছেন। শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে চার বছরের জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি দেওয়া হবে। এদের মধ্যে নাফিসা সাব্বিরRead More