বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬১ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশী মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফাতেমা বেগম রসুলপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ও আবুল কাশেমের মেয়ে। র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- সিপিসি-৩ (শায়স্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল তেলিয়াপাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, রসুলপুর এলাকার একটি বাড়িতেRead More
সিলেটে রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুপুরে হুমায়ুন রশিদ চত্বরের ড্রাইভার শ্রমিক রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্নাঘরের ফ্রিজে রক্তের স্তর, ডিমে ময়লা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজারRead More
সিলেটে বাস টার্মিনাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি মো. দুলাল মিয়ার (৩৬)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা এলাকার খিদিরপুর গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। পিবিআই জানায়, এটি একটি সাধারণ মৃত্যু। উদ্ধারকালীন সময়ে লাশের সাথে একটি বাটন ফোন ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আইডিকার্ড কিংবা পরিচয় পাওয়ার অন্য কোনো উপায় না থাকায় আমরা ফিঙ্গারপ্রিন্টের সাহায্য নিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হই। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে টার্মিনাল এলাকায় তিনি মৃত্যুূ বরণRead More
শাবিতে দিক থিয়েটারের ৩ দিনব্যাপী নাট্যোৎসব শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’ শুরু হয়েছে। নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’-এর ২৮তম বর্ষে পদার্পণ ও চ্যারিটি উদ্দেশ্যে আয়োজিত এই উৎসবের শিরোনাম দেওয়া হয়েছে ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উৎসবের প্রথম দিনেই মঞ্চস্থ হয়েছে দিক থিয়েটারের ৩৪তম প্রযোজনা ও ৩য় মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’। ‘তমসার ছায়া যাক চির অবসানে, মুখর হোক মানবাত্মা প্রতীতির গানে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ২৭, ২৮ ও ২৯ আগস্ট প্রতিদিনের নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক দল দিক থিয়েটার ছাড়াওRead More
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-জাহিদ (৮) ও তাসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটির পর চার শিশু বাড়িতে ফিরে একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চার শিশুর কেউই সাঁতার জানত না। একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। এ সময় দুজন কোনোভাবে পাড়ে উঠতে পারলেও জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়। ইয়াকুব নামে স্থানীয়Read More
নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজের পাশে আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। সম্পর্কে তারা সমবয়সী ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই দুই শিশু বাড়ির পাশে আত্রাই নদীতে মাছ ধরার উদ্দেশে বের হয়। একপর্যায়ে তারা নদীর পানিতে নামলে তীব্র স্রোত ও গভীরতার কারণে তলিয়ে যায়। দূরRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এক দিনে নতুন করে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং গবেষণাগারে হাম শনাক্তRead More
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২, বাড়ছে নিখোঁজের তালিকাও
আন্তর্জাতিক ডেস্ক: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। পরিস্থিতি এখনও উদ্ধারাধীন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে নেপাল পুলিশের দেওয়া হিসাবে মৃতের সংখ্যা ছিল ২৮৯ জন। মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময়ের ব্যবধানে মৃতের তালিকায় আরও ৪৩ জন যুক্ত হয়। একই সময়ে ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। ভয়াবহ এই বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়কRead More
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পানিতে নেমে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে নেমে গোসল করতে গিয়ে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক যুবক নিখোঁজ হন। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার মধ্যনওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। হাউসবোটে থাকা নিহতের সঙ্গীরা জানান, রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হয়েছিলেন তারা। পথে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য লামাগাঁও বাজার ঘাটে হাউসবোট থামানো হয়। দলের কয়েকজনRead More
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৯ বার
বৈশাখী নিউজ ডেস্ক: সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবারও আদালতে জমা পড়েনি। তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছানো হলো। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আজ প্রতিবেদন জমা দেয়নি। তাই আদালত নতুন তারিখ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।Read More


