বৈশাখী নিউজ ২৪
নেপালে আকস্মিক ভূমিধস-বন্যার ঘটনায় সিকৃবিতে শোক ও সংহতি
সিকৃবি সংবাদদাতা: ২৬ আগস্ট নেপালে ঘটে যাওয়া আকস্মিক ভূমিধস ও বন্যায় মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে নেপালের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পরিবার। ৩০ আগস্ট (রোববার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে “হার্টফ্যাল্ট কনডোলেন্স ফর দ্যা নেপালিজ ডেভাসটেটিং ট্র্যাজেডি” শীর্ষক শোক ও সংহতি কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, নেপালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরাRead More
গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা ও অসহনিয় লোডশেডিং বন্ধের দাবিতে সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্ত বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, গ্যাস-বিদ্যুতের নানা সংকটের সমাধান ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে ৩০ আগস্ট রবিবার, বিকাল ৩টায়, সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন। সংগঠনের কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আলRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকা থেকে ৮১৭ পিস অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ দম্পতিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পত্নীতলা থানাধীন দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান পরিচালনা করে মৃত এরফান আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)কে ৮১৭ পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকেRead More
সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেটসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় রহমত আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার সংলগ্ন ন্যাশনাল টি গার্ডেনের দক্ষিণ পাশে পাকা সড়কে ট্রাফিক ডিউটিরত অবস্থায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সার্জেন্ট মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা মেট্রো-ম-৫৫-১৩২৩ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের কাগজপত্র যাচাই-বাছাই করেন। এ সময় গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যRead More
সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও চশমা জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২ হাজার ৮০৯ পিস নিভিয়া সফটRead More
হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট বোনের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই শাহিন মিয়া (২৬) পলাতক রয়েছেন। মৃত শাবানা বেগম (২৩) মাধবপুর গ্রামের প্রবাসী আফজল মিয়ার মেয়ে। খবর পেয়ে শনিবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। অভিযুক্ত শাহিন মিয়া ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাবানা বেগম বর্তমানে তার তৃতীয় স্বামীর সংসারে রয়েছেন। পূর্বে দ্বিতীয় স্বামীর সঙ্গেRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ৯৬৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৫১৬ জনের শরীরে। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৭। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জনের মৃত্যুRead More
এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ১৯৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যুRead More
সিলেটে হাম-উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৫২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরিয়ান ইসলাম নামের ১১ মাস ২৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে জকিগঞ্জ উপজেলার আলমনগর গ্রামের দেলোওয়ারের ছেলে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, এ নিয়ে সিলেট বিভাগে অদ্যাবধি হামে (সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে) মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৬০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জেRead More
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটের চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফ-এর গুলিতে সোহাগ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চিমটিবিল খাস এলাকার শফিক মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ আগস্ট) দুপুরে চিমটিবিল এলাকায় গরু চড়াতে যান সোহাগ মিয়া। এ সময় গরুটি শূন্যলাইন থেকে ১ কিলোমিটার ভারতীয় অভ্যন্তরে চলে যায়। এতে তিনি গরুটি আনতে গেলে বিএসএফ তাকে গুলি করে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা তাকে মৃত ঘোষনা করেন। নিহতের চাচা আব্দুল কাদিরRead More


