নেপালে আকস্মিক ভূমিধস-বন্যার ঘটনায় সিকৃবিতে শোক ও সংহতি
সিকৃবি সংবাদদাতা: ২৬ আগস্ট নেপালে ঘটে যাওয়া আকস্মিক ভূমিধস ও বন্যায় মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে নেপালের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পরিবার।
৩০ আগস্ট (রোববার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে “হার্টফ্যাল্ট কনডোলেন্স ফর দ্যা নেপালিজ ডেভাসটেটিং ট্র্যাজেডি” শীর্ষক শোক ও সংহতি কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, নেপালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্ধ – শতাধিক নেপালি শিক্ষার্থী রয়েছে যারা বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ। যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট বিভাগ সবসময় তাদের পাশে থাকবে।
ভিসি আরও বলেন, দুর্যোগ ও সংকটের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। মানবিকতার জায়গা থেকে বিপদের সময়ে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নেপালের এই কঠিন সময়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার নেপালের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমরা আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রার্থনা করি। সংকটের এই সময়ে নেপালের জনগণ যেন সাহস ও শক্তি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারে, এ প্রত্যাশাও ব্যক্ত করি। গভীর শোকের এই সময়ে সিকৃবি পরিবার নেপালের সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে। বিশেষ করে আমাদের নেপালি শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি আমাদের সংহতি রয়েছে।
এছাড়া নেপালি শিক্ষার্থীরা তাদের নিজ দেশের এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তার জন্য ত্রাণ তহবিলে সহযোগিতার আহ্বান জানান। শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিকৃবি‘র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, সাউরেসের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed