Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ঈদ বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের মুসলমান সম্প্রদায় যখন ঈদের আনন্দ-উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখন হোটেল-রেস্টুরেন্টসহ দেশের ব্যক্তিমালিকানাধীন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় সকল শ্রমিকদের বকেয়া মজুরি, আইনানুগ উৎসব বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২২ মে বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে বিক্ষোভ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্যRead More


সারাদেশে শিশু হত্যা-ধর্ষণে উদ্বেগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে ধারাবাহিকভাবে ঘটে চলা শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শুক্রবার (২২ মে) সংগঠনটির সিলেট জেলা আহবায়ক মিনারা বেগম ও যুগ্ম আহবায়ক পারভীনা আক্তার ও তানিয়া বেগমের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যRead More


জৈন্তাপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিখারখাঁ গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ মে শুক্রবার দুপুর অনুমান ২টার দিকে বাড়ির পাশর্কেবর্তী খালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো শিখারখা গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) এবং কবির আহমেদের মেয়ে রাফা (৬)। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে দুই শিশু বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে উদ্ধার করে দ্রুত সিলেট ইম্পেরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকেRead More


ঝিনাইদহে ডিম-হামলার শিকার এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ডিম হামলার তথ্যের বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়েছেন এনসিপির এই নেতা। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন লেখেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।’ হামলার বিবরণ দিয়ে তিনি আরও লিখেছেন, ‘প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপরRead More


হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী ও শরীফপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি নিয়ে দুই পরিবারের অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দুই গ্রামের লোকজনের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেলRead More


ফেঞ্চুগঞ্জে এসএসসি পরীক্ষার্থী তরুণীকে অপহরণের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪) উপজেলার রাজনপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন এবং ফেঞ্চুগঞ্জ বাজারে জুতার দোকানের কর্মচারী। মামলার বাদী উপজেলার কুশিয়ারা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে মো. আবু তায়েফ (২২) অভিযোগে উল্লেখ করেন, তার নাবালিকা ছোট বোন চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। গত ১৭ মে সকালে তাকে পরীক্ষার জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। পরে দুপুরে পরীক্ষা শেষে তাকেRead More


বগুড়ায় পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে যে কোনো সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত আরিফুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তার স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর-৮৮০৭১২৭৪৮৫। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময়েRead More


৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

ছাতক প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সারাদেশে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতক শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি ছাতক পৌরশহরের স্থানীয় কেন্দ্রের সামনের সড়কে অনুষ্ঠিত হয়। রামিশাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক ৭ শিশুকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদ জানাতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল— “শিশু নির্যাতন বন্ধ করুন, শিশু হত্যার বিচার চাই।” কর্মসূচিতে অংশ নেন ছাতক ডিগ্রি কলেজেরRead More


সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কোতোয়ালী থানার পাশেই মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র‍্যাব-৯ এর এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ। র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য (বিপি-৯৮১৮২১৯২০৫)।তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। হামলাকারী মাদকব্যবসায়ী বলে জনিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি বলেন, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিলো। পুলিশRead More


সিলেটে শিশুকন্যাকে গলা কেটে হত্যা করলেন মা!

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটর জালালাবাদ থানাধীন কালারুকা এলাকায় দেড় বছরের কন্যাশিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগম (২৫)কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। বয়স ১ বছর ৮ মাস। সে সদর উপজেলার কালারুকা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করা হয়েছে। তিনি একই এলাকার আমির আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শিশুটির বাবা ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় ঘরের ভেতরে থাকা দাRead More


Manual1 Ad Code
Manual3 Ad Code