Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়

বৈশাখী নিউজ ডেস্ক: আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। যথাসময়ে উপস্থিত থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহার জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন আন্জুমানে খেদমতে কুরআন সিলেট এর সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। উল্লেখ্য, জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। Post Views: 128


সিলেট থেকে ছিনতাই হওয়া ৩টি কুরবানীর গরু ঢাকায় উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে কেনা তিনটি কুরবানির গরু চট্টগ্রামে নেওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে রাজধানীর বংশাল এলাকা থেকে গরু তিনটি উদ্ধার করে পুলিশ এবং সেগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। বংশাল থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিলেটের বিশ্বনাথ থেকে তিনটি গরু নিয়ে একটি পিকআপ চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধনাশী এলাকায় পৌঁছালে তিন থেকে চারজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে গরু তিনটি ছিনতাই করে। এ ঘটনায় নবীনগর থানায় একটি অভিযোগRead More


অপরাধীদের শনাক্তে সিলেটের সড়কে বসানো হবে রিকগনিশন ক্যামেরা: বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে ফেস রিকগনিশন প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানান তিনি। রোববার (২৪ মে) সিলেট সফরে এসে বিকেল সাড়ে ৪টায় সিলেট সিটি কর্পোরেশন নগর ভবনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনোRead More


সিলেটে কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ। যথাসময়ে উপস্থিত হয়ে ঈদুল আযহার পৃথক ৩টি জামাতকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারিRead More


সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংকিং খাত ধ্বংস, গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রোববার (২৪ মে) বেলা ২টায় ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে নগরীর তালতলাস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের প্রধান সমন্বয়ক ফাতির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পথে হাটছে। তারা দেশের ব্যাংকিংRead More


দেশে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

বৈশাখী নিউজ ডেস্ক: রামিসা, ফাহিমা ধর্ষণ, র‌্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪ মে) বিকাল ৪টায় দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্দরবাজার কুদরত মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ কার্যালয়ে এক প্রতিবাদ সভা হয়। কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। বক্তারা বলেন, গত ৪ মাসে ১১৮ কন্যা শিশু ধর্ষণের শিকার, খুন হয়েছে ১৭। এমনকি ছেলে শিশুরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপদ নয়। রামিসার বাবা দেশের আইনশৃংখলা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হামে আক্রান্ত হয়ে এ পর্যন্তRead More


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার ৪২ নম্বর সীমান্ত পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্য মং তঞ্চঙ্গ্যা (৫০) এবং অইমং তঞ্চঙ্গ্যার ছেলে চিংক্য অং (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান স্থানীয় তিন ব্যক্তি। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেইRead More


সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া নামের ধর্ষক পলাতক রয়েছেন। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ভুক্তভোগী সরাইল উপজেলার তেলিকান্দা উত্তরপাড়া গ্রামের একজন সৌদি প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী ছিল। অভিযুক্ত সহিদুল মিয়া একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভূক্তভোগী ওই শিশুর পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই শিশু শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়াRead More


পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফাটকের কাছে এই ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া পুলিশ সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী জাফর এক্সপ্রেস নামের ওই শাটল ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়েছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটের দিকে চামান ফাটকের কাছে পৌঁছালে ট্রেনটি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণেরRead More


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাংড়া কালিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৪), একই এলাকার শওকত আলীর ছেলে লিমন (১৩) ও সোলায়মানের ছেলে সায়মন (১৪)। তারা সবাই করটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, বাসাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা বাংড়া কালিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলেরRead More


Manual1 Ad Code
Manual6 Ad Code