Main Menu

সিলেটে ইজি-বাইক ও থ্রী হুইলার কমিটির উদ্যোগে রাস্তা সংস্কার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইজি-বাইক ও থ্রী হুইলার মালিক কমিটির সাধারণ সম্পাদক মো. ইউসুফ খানের নিজ উদ্যোগে দকিè সুরমা এলাকার কদমতলী পয়েন্ট থেকে ঝালোপাড়া পর্যন্ত বালু ও ইটের টুকরো ফেলে রাস্তা সংস্কার করা হয়েছে। সোমবার ইজি-বাইক ও থ্রী হুইলার চালকদের নিয়ে এই সংস্কার কাজ করেন।
দীর্ঘদিন যাবত এই রাস্তাটির কারণে চরম দূর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় জনসাধারণ ও চালকরা। মো. ইউসুফ খান নিজ উদ্যোগে রাস্তাটিতে বালূ ও ইটের টুকরো ফেলে কিছুটা সুস্থি দেওয়ার চেষ্ঠা করেছেন।
সিলেট ইজি-বাইক ও থ্রী হুইলার মালিক কমিটির সাধারণ সম্পাদক মো. ইউসুফ খানের সাথে কাজে সহযোগিতা করেন কমিটির সহ-সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, সদস্য নয়ন, শিশু মিয়া, শাহিন, দেবল, সোহাগ, মুহিন, রুবেল, জুমন প্রমুখ।

Share





Related News

Comments are Closed