Main Menu

বিশ্বনাথে জাতীয় পার্টির বিশাল মিছিল পথসভা

মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আগামী ২১ অক্টোবর কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে ও প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা’র আগমনকে স্বাগত জানিয়ে বিশাল প্রচার মিছিল করেছে উপজেলা জাতীয় পার্টি। সোমবার (১৬অক্টোবর) দুপুর থেকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমবেত হয়। পরে বিকেলে উপজেলা সদরের রামপাশা রোডস্থ আব্দুল খালিক কমিউিনিট সেন্টারের সামন থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজের সম্মুখে পথ সভা অনুষ্ঠিত হয়। মিছিল ও পথ সভায় জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
কর্মী সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক ও উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলীর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য্ সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য জাপা নেতা মাওলানা সহল আল রাজী চৌধুরী, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল আহমদ। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, উপজেলা জাতীয় পার্টির উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, আব্দুল হান্নান, সুমন আহমদ সুনন, ফিরোজ আলী, জাপা নেতা সাইদুর রহমান, জয়নাল আহমদ মিয়া, রুবেল আহমদ আফজাল, তাজ উদ্দিন বাবুল।
সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের মাটি জাতীয় পার্টির ঘাটি ছিলো, আছে এবং থাকবে। বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ইয়াহইয়া চৌধুরী এহিয়ার বিকল্প নেই। আগামী ২১ অক্টোবর কর্মী সম্মেলনে প্রধান অতিথি এলজিআরডি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা’র বিশ্বনাথ উপজেলাকে পৌসভায় উন্নিত হওয়ার ঘোষণার আশা ও প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Share





Related News

Comments are Closed