Main Menu

ফেঞ্চুগঞ্জে ছাত্রদলের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাহিদ সুলতান পাশার ব্যবহৃত মোটর সাইকেল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করায় ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা আহবাব মোক্তাদীরসহ কলেজের ১৬ ছাত্রদল নেতাকর্মীকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে মামলা রেকর্ড করে ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করতে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এদিকে, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ এনে রোববার বিক্ষোভ করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। শতাধিক মোটর সাইকেলে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে শ্লোগান দেয়। গত শনিবার ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ নেতা নাহিদ সুলতান পাশার মোটর সাইকেল কে বা কারা রামদা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।

 

Share





Related News

Comments are Closed