শাবিতে ১০দিন ব্যাপী বই উৎসব শুরু
শাবি প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত জিদান আহমদের সাহায্যার্থে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১০দিন ব্যাপী বই উৎসব। শেষ হবে আগামী ২৪ অক্টোবর। বিশ^বিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এই বই উৎসবের আয়োজন করেছে। রোববার বেলা ১১টায় বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে এই মহৎ উদ্যোগের প্রশংসা করে উপাচার্য বলেন, আশাকরি বই উৎসবে আগত প্রত্যেকেই একটি করে বই কিনে ক্যান্সারে আক্রান্ত ছাত্রের পাশে দাঁড়াবে। এ সুন্দর উদ্যোগের জন্য তিনি কিনের সাথে সম্পৃক্ত ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান।
এ সময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, আধুনিক ভাষা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট আমিনা পারভিন, নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, অর্থনীতি বিভাগের প্রভাষক প্লাবন সাহা ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আশীষ কুমার বণিকসহ কিনের কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী করের পাড়া এলাকার শফিক আহমেদের ছেলে জিদান আহমেদ দ্বাদশ শ্রেণীর ছাত্র। বর্তমানে সে ঢাকার একটি প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছে। তার চিকিৎসার জন্য আরো ২০ লক্ষ টাকা প্রয়োজন। বই উৎসব থেকে প্রাপ্ত টাকা তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে। বই উৎসবে মোট ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পযন্ত স্টলগুলো খোলা থাকবে। এবারের বই উৎসবটি জ্ঞানের প্রদীপ জ্বালানো নাটোরের ৯৪ বছর বয়সী পলান সরকারকে উৎসর্গ করা হচ্ছে ।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed