আজিজ সেলিমকে জেলা প্রেসক্লাব নির্বাহী কমিটির সংবর্ধনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, বিটিভির সিলেট প্রতিনিধি ও উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা জানিয়েছে জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটি। শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে কনফারেন্সরুমে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনার জবাবে জেলা প্রেসক্লাব সভাপতি ও টিআইবি’র সিলেট শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম বলেন- ‘টিআইবি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমি দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছি। নতুন করে আমাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট শাখার সভাপতির দায়িত্ব প্রদান করায় আমি গর্বিত। এই অর্জন আমার সহকর্মীদেরও। আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।’ এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ আজিজ আহমদ সেলিমকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সংবর্ধনা প্রদানকালে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ও শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ব্যুরো প্রধান শাহ্ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ ও নিউ এইজ পত্রিকার ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির, ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক ও শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার-প্রকাশনা সম্পাদক ও সিলেটের দিনরাতের বার্তা সম্পাদক সৈয়দ রাসেল, দফতর সম্পাদক ও শুভ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য উত্তরপূর্বের নিজস্ব প্রতিবেদক তুহিনুল হক তুহিন, নিবাহী সদস্য ও আমাদের অর্থনীতির প্রতিনিধি ইমরান আহমদ এবং নির্বাহী সদস্য ও শ্যামল সিলেটের নিজস্ব প্রতিবেদক রজত চক্রবর্তী।
এর আগে জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের ফ্যামিলি ডে উদযাপনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed