সিলেট জেলা ছাত্রদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে শেষ হয়।
মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, সহ-সভাপতি জয়নাল আহমদ, মিফতা উল কবির মিফতা, সদরুল আহমদ, তছির আলী, অর্কণ ঘোষ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টু, আমিনুল ইসলাম সাজু, মনজ দেব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক টিটন মল্লিক, মহানগর ছাত্রদল নেতা ইনতেজার আলী, সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, মহনগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, সিলেট ল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, শেখ শাহান তালুকদার, সুজন খান, ইমরুল ইসলাম সেতু, আবুল হোসেন, আব্দুস সালাম, এ এইচ মিজান, আল আমিন প্রমুখ।
জেলা ছাত্রদলের সম্পাদক রাহাত চৌধুরী মুন্না বলেন, বর্তমান অবৈধ শেখ হাসিনার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বি^ত হয়ে একের পর এক মিথ্যা মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা জারী করে চলেছে। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তাারী পরোয়ানা বাতিলসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যতায় সিলেট জেলা ছাত্রদল এর দাঁতভাঙ্গা জবাব দেবে।
Related News
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More



Comments are Closed