হাতির আক্রমণে মা-মেয়েসহ ৪ রোহিঙ্গা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে মা-মেয়েসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে।
আজ শনিবার বেলা পৌনে একটার দিকে বালুখালি রোহিঙ্গা শরণার্থী শিবিরের ‘ডি’ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুহাম্মদ ছিদ্দিকের স্ত্রী তাসলিমা বেগম, তার মেয়ে রুবিনা আকতার, সাবেকুন নাহার সাবুকা ও ছেলে মুহাম্মদ হামিম।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু জানান, সম্প্রতি আসা রোহিঙ্গাদের জন্য যেসব নতুন শিবির তৈরি করা হয়েছে তার মধ্যে ‘ডি’ ব্লকের শেষ প্রান্তে বনের কাছে বন্য হাতি এই হামলা চালায়। লাশগুলো ওই শিবিরেই রয়েছে। দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
Related News
আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরRead More
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককেRead More



Comments are Closed