শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ বিমানকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। তবে ঠিক কি পরিমাণ স্বর্ণ আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে মালয়েশিয়া থেকে আগত বিজি-০৮৭ ফ্লাইটে আসা বিপুল পরিমাণ সোনার চোরাচালানসহ বিমানকর্মী ওমর ফারুককে আটক করা হয়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার হিসেবে কর্মরত।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওমর ফারুককে বিপুল পরিমাণ স্বর্ণসহ শনিবার ভোরে আটক করা হয়েছে। স্বর্ণের পরিমাণ এখনো হিসাব করা হয়নি।
Related News
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More



Comments are Closed