Main Menu

বিশ্ব মান দিবস আজ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৪ অক্টোবর ৪৮তম বিশ্ব মান দিবস। ‘নান্দনিক নগরায়নে মান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে জাতীয় মানসংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি আঞ্চলিক অফিসসমূহে আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ টেলিভিশন বেতার বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়া, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে।
দিবসটি উপলক্ষে আগামী ১৯ অক্টোবর, বৃহস্পতিবার তেজগাঁওস্থ বিএসটিআই’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ ও এফবিসিসিআই’র সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন)। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএসটিআই’র মহাপরিচালক মোঃ সাইফুল হাসিব।

Manual5 Ad Code

এদিকে, সারাদেশের ন্যায় সিলেটেও আজ শনিবার উদযাপন করা হচ্ছে বিশ্বমান দিবস। এ উপলক্ষে খাদিম নগর বিসিকে অবস্থিত বিএসটিআই’ সিলেট আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় এই সভা শুরু হয়।

সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ, ক্যাব সভাপতি জামিল চৌধুরী।

Manual5 Ad Code

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জহির বিন আলম।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code