ঢাবিতে ভর্তি পারীক্ষায় জালিয়াতি, আটক ১০
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পারীক্ষায় জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তাদের মধ্যে ২ জনকে আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টি থেকে, ৪ জনকে বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ কেন্দ্র থেকে, একজনকে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে। এ ছাড়া বাকি তিনজনকে কোন কেন্দ্র থেকে আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি।
বিশ্ববিদালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ডিভাইসসহ আটক করা হয় আল ইমরান ও নূরে আলম আরিফকে। তারা বর্তমানে প্রক্টর অফিসে রয়েছেন।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠন
Manual7 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed