হবিগঞ্জে বজ্রপাতে দুই সহোদর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বজ্রপাতে দুই সহোদর নিহত হয়েছেন। নিহতরা হলেন-ওই গ্রামের আক্কাছ আলীর ছেলে আরফান (২৭) ও বাবুল (১৭)।
স্থানীয়রা জানান, সকালে পাশের হাওরে মাছ ধরতে যান দুই ভাই। সেখানে গুড়ি গুড়ি বৃষ্টির সময় হঠাং দমকা হওয়ার সঙ্গে বজ্রপাত হয়। সেই বজ্রপাতে দুই ভাই হাওরে প্রাণ হারান। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।
বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মিল হক বজ্রপাতে দুই সহোদরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
« ঢাবিতে ভর্তি পারীক্ষায় জালিয়াতি, আটক ১০ (Previous News)
(Next News) ব্লু হোয়েল গেম নিয়ে গুজবের সত্যতা নেই : বিটিআরসি »
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed