নারায়নগঞ্জে সালিশে দুই যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে একটি রিকশার গ্যারেজে সালিশ চলাকালে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা দুই যুবককে হত্যার পর ওই গ্যারেজের একটি রিকশায় আগুন ধরিয়ে দেওয়াসহ পাশের একটি তৈরি পোশাক কারখানায় লুটপাট চালিয়েছে।
নিহতরা হলেন, হলেন ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক কাশিপুরের মিলটন (২৫) ও তার কর্মচারী একই এলাকার পারভেজ (২৪)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কাশিপুরে রাজীবের রিকশা গ্যারেজে স্থানীয় একটি দ্বন্দ্বের বিষয়ে সালিশ বৈঠক বসে। এমন সময় প্রতিপক্ষের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মিল্টন ও তার কর্মচারী পারভেজকে কুপিয়ে হত্যা করে। পরে সন্ত্রাসীরা রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে আধিপত্য ও সমবায় সমিতির অর্থ নিয়ে দ্বন্দ্ব ছিল। এ ঘটনায় ঘাতকদের শনাক্ত করা হয়েছে।
তিনি জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed