শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতিকে হত্যার হুমকি
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। বুধবার সকালে পোষ্ট অফিসের ডাক পিয়ন প্রেসক্লবে এসে ওই চিঠিটি দিয়ে যান। ওই চিঠিতে আগামী ৩০ অক্টোবরের মধ্য তাকে হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় ইসমাইল মাহমুদ তার জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে থানায় একটি জিডি করেছেন। জিডি নং- ৫৮২।
জানতে চাইলে ইসমাইল মাহমুদ বলেন, চিঠিতে নাম উল্লেখ না করে তাকে দুই ব্যাক্তির কাছে ক্ষমা চাওয়ায় কথা বলা হয়। তা নাহলে আগামী ৩০ অক্টোবরের মধ্য তাকে হত্যা করা হবে। চিঠিতে স্ত্রী ও ছেলের বিকাশ নাম্বার চেয়ে বলা হয় ওই বিকাশ নাম্বারে তার দাফন কাফনের টাকা পাঠিয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, গত মঙ্গলবার রাতে জনৈক সোহাগ মিয়া তার ফেইসবুক আউডিতে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে একটি স্ট্যাটাস দেয়।
ওসি কেএম নজরুল বলেন, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মাRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতাRead More



Comments are Closed