বিশ্বনাথে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে নোমান চৌধুরী (২৮) নামের এক যুবককে ৬ মাসে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজিপুর গ্রামে মুজিবুল হকের পুত্র। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হক ভ্রাম্যমান আদালত বসিয়ে এই সাঁজা প্রদান করেন।
জানা গেছে, বিশ্বনাথ উপজেলা সদরস্থ আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে কিছুদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছে নোমান চৌধুরী। বুধবার দুপুরে ঐ স্কুল ছাত্রী প্রতিষ্ঠান থেকে বের হলে তার শ্লীলতাহানির উদ্দেশ্যে পথরোধ করে নোমান চৌধুরী। এসময় বিষয়টি স্কুলের শিক্ষকদের দৃষ্টি পড়লে তারা নোমান কে স্কুলে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে অবগত করেন। এরপর ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে (নোমান) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল হক।
নোমান চৌধুরী দীর্ঘদিন ধরে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের ফয়সাল মিয়ার বাড়িতে লজিং মাস্টার ও গোল্ডমার্ক বিস্কুট কোম্পানীর সেলসম্যান হিসেবে কর্তরত। তাকে বুধবার জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানার এসআই কামরুল ইসলাম।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed