Main Menu

হবিগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের

 

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ট্রাকচাপায় জিসান আহমেদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে শহরের সরকারি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। জিসান সদর উপজেলার রিচি গ্রামের শহীদ মিয়ার ছেলে এবং হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় জিসান। পথে সরকারি মহিলা কলেজের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে হবিগঞ্জ সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভার জামাল উদ্দিনকে আটক করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed