নেতৃৃন্দের মুক্তির দাবিতে সিলেটে জামায়াতের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সবুজ ভু-খন্ডে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানের প্রত্যয়দীপ্ত কাফেলা জামায়াত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য পরিকল্পিতভাবে একের পর এক শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে। এরই ধারাবাহিকতায় জামায়াতের আমীর মাওলানা মকবুল আহমদ, সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান, নায়েবে আমীর মিয়া গোলাম পারওয়ার সহ শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এর পরিনতি অবৈধ সরকারের জন্য মঙ্গলজনক হবেনা। বিচারের নামে অবিচার চালিয়ে ফাসি দিয়ে জামায়াতের অগ্রযাত্রা দমিয়ে রাখা সম্ভব হয়নি, শীর্ষ নেতৃবৃন্দকে আটক করে জামায়াতের অগ্রগতি স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ। অবিলম্বে আমীরে জামায়াতসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
মঙ্গলবার জামায়াত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে আমীরে জামায়াত মকবুল আহমদ, সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার সহ শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, আইনানুগ রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী তার দলীয় কর্মসূচী পরিচালনায় করে আসছে। সোমবার সন্ধ্যায় রাজধানীতে দলের ঘরোয়া বৈঠক চলাকালে পুলিশ অন্যায়ভাবে দলের আমীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের ঘটনায় জাতি বিস্মিত। সরকারের এ অন্যায় ন্যক্কারজনক ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। জাতি যখন একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য স্বোচ্ছার হচ্ছে সেই মুহুর্তে দেশের সর্ব বৃহৎ ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারের মাধ্যমে দেশে ধ্বংসপ্রায় গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হলো। অবিলম্বে আমীরে জামায়াত-সেক্রেটারী জেনারেল সহ আটক সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed