হবিগঞ্জে ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে ১শ’ পিস ভারতীয় শাড়ি ও ১২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে ও সকালে এগুলো জব্দ করা হয়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জয়েন উদ্দিনসহ একদল বিজিবি উপজেলার গউছপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা জব্দ করেন । এসময় মাদক ব্যবসায়ীরা গাজা রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
অপরদিকে, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার সাইদুর রহমানসহ একদল বিজিবি উপজেলার শিয়ালউড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১শ’ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা ।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed