আজ বলিউড ডিভা রেখার জন্মদিন
বৈশাখী নিউজ ডেস্ক: মোহনীয় জাদুকরী রূপ ও ব্যক্তিত্ব দিয়ে বলিউডের একজন সফল ‘ডিভা’ হিসেবে নিজেকে তৈরি করেছেন। বর্তমান সময়ের সব বলিউড অভিনেত্রীর অনুপ্রেরণার উৎসও তিনি। বলিউডের আকর্ষণীয় কিংবদন্তি অভিনেত্রী রেখার জন্মদিন আজ ১০ অক্টোবর। ৬৩ বছরে পৌঁছলেন বলিউডের চিরসবুজ ‘উমরাও জান’ খ্যাত এই অভিনেত্রী।
আজ জন্মদিনে কাছের মানুষদের অনেক অনেক শুভেচ্ছা পেয়েছেন তিনি। ভক্তের প্রাণঢালা ভালোবাসা, কাছের মানুষদের অজস্র শুভকামনা। সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে খুব সহজেই শুভেচ্ছা জানানো যায় প্রিয় মানুষকে।
১৯৭৮ সালে ‘ঘর’ ছবিটি মুক্তির পর শিল্পী হিসেবে সবার নজরে আসেন রেখা। ‘উমরাওজান’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা মুজাফফর আলী এক সময় বলেছিলেন, সবার জন্য রেখা একজন স্বপ্নদ্রষ্টা।’ হ্যাঁ সত্যিই তাই। অভিনেত্রী রেখার রয়েছে একান্ত নিজস্ব একটি জগৎ। যেখানে তিনি অনেক বেশি কল্পনাবিলাসী, অত্যন্ত সংবেদনশীল, উষ্ণ এবং খাঁটি একজন মানুষ।
বলিউডের বিখ্যাত ছবি ‘উমরাওজান’ চলচ্চিত্রের পর আর তাকে এ ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। বুদ্ধিদীপ্ত এবং কালজয়ী এ চরিত্রটি তাকে এমন একটি আসনে অধিষ্ঠিত করেছে-যাকে অতিক্রম করার ক্ষমতা তার বা আর কারো নেই। এ কারণেই হয়তো তিনি নিজেকে গুটিয়েও নিয়েছিলেন। সবশেষ দীর্ঘ বিরতি দিয়ে ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবিটিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন।
চলচ্চিত্রে এসেই রেখা ‘শাওন ভাদর’ চলচ্চিত্রের মাধ্যমে রাতারাতি সাফল্য পেয়ে যান ১৯৭০ সালে। বেশ খোলামেলা দৃশ্যে অভিনয় করে একসময় তিনি বলিউডের সেক্স সিম্বল নায়িকা হিসেবে পরিচিতি পান। চলচ্চিত্র বোদ্ধারা তাকে সবসময়ই আদর্শ অভিনেত্রী হিসেবে দেখেছেন। চরিত্রের খুঁটিনাটি দিকগুলো ফুটিয়ে তুলতে রেখার জুড়ি মেলা ভার।
রেখার অভিনয় ক্ষমতা নিয়ে বলিউডের চলচ্চিত্র ইতিহাসবিদ গৌতম কোল মন্তব্য করে বলেন, রেখা সুইডিশ অভিনেত্রী গ্রেটা গার্বোর কার্বণ কপি। এরা দুজনই নিজেদের অনেক ছোট থেকে অনেক উচ্চতর অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছেন।
অন্যদিকে রেখাকে নিয়ে বিখ্যাত চলচ্চিত্র সমালোচক ওমর কোরেশি বলেন, ‘বলিউডে রেখাই হলেন সত্যিকারের একজন ‘ডিভা’। আর বলিউডে তথা গোটা ভারতবর্ষে ‘ডিভা’ শব্দটির প্রচলন হয় মূলত রেখার কারণেই। চলচ্চিত্রে এসে রেখা নিজেকে এমনভাবে রূপান্তরিত করেছেন যে, তা সত্যিই অতুলনীয় ও অনুকরণীয়। চলচ্চিত্রের ক্যানভাসে রেখা তার শরীরের ভাষা, সংলাপ উচ্চারণ-সবকিছুর ওপরই কাজ করেছেন।’
বলিউডের প্রায় ১৮০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন রেখা। ‘খুবসুরত’ ও ‘খুন ভরি মাঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ১৯৮১ ও ১৯৮৯ সালে জিতেছিলেন সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার। ১৯৮২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ‘উমরাও জান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।
তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘দো আনজানে’ (১৯৭৬), ‘ঘর’ (১৯৭৮), ‘মুকাদ্দার কা সিকান্দার’ (১৯৭৮), ‘খুবসুরাত’ (১৯৮০), ‘সিলসিলা’ (১৯৮১), ‘বসিরা’ (১৯৮১), ‘উৎসব’ (১৯৮৪), ‘খুন ভারি মাং’ (১৯৮৮), ‘ইজাজাত’ (১৯৮৮), ‘কামাসূত্র’ (১৯৯৬) এবং ‘জুবায়দা’ (২০০১)।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed