মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ ডেকেছে জামায়াত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ নয়জনকে আটকের ঘটনার নিন্দা জানিয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। একইসঙ্গে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১০ অক্টোবর) সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও ডেকেছেন তিনি। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, আইনানুগ রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী তার দলীয় কর্মসূচি পরিচালনায় দেশের আইন, সংবিধান ও প্রচলিত নিয়ম অনুসরণ করে চলে। আজ সন্ধ্যায় দলের আমিরের নেতৃত্বে ঘরোয়া বৈঠককালে পুলিশ অন্যায়ভাবে দলের নেতাদের আটক করে। আমরা সরকারের এ অন্যায় ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
দলটির সিনিয়র নায়েবে আমির আরও বলেন, ‘এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই জামায়াতকে নেতৃত্ব শূন্য করতে পরিকল্পিতভাবে নেতাদের মিথ্যা মামলায় জড়িয়ে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে। এরই ধারাবাহিকতায় আজ জামায়াত নেতাদের আটক করা হলো।’ তিনি বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াত নেতাদের আটক করে দলের অগ্রগতি স্তব্ধ করা যাবে না। আমি অবিলম্বে আমিরসহ সব নেতার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed