মেয়র আরিফ ও ওসিকে আদালতে তলব
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর রাস্তা ও ফুটপাতে অবৈধ হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা আদালতে দাখিল করতে ব্যর্থ হওয়ায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালি মডেল থানার ওসি গৌছুল হোসেনকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো। রবিবার (৮ অক্টোবর) তিনি এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের দেওয়া সময় অতিবাহিত হওয়ার পরেও মেয়র এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা জমা দেননি। এ কারণে তাদেরকে আদালতে তলব করেছেন বিচারক। আগামী (১৬ অক্টোবর) আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, আদেশের অনুলিপি মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আদালত আদেশে উল্লেখ করেন, গত ৮ জুন সিলেট সিটি করপোরেশনের মেয়র তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করলে তাকে এক মাসের সময় দেওয়া হয়। কিন্তু, তিনি পরবর্তী ৩ মাসের মধ্যেও তদন্ত রিপোর্ট দাখিল করেননি। উল্লেখিত কারণে কেন তিনি এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনপ্রতিনিধি হয়েও আদালতের আদেশ মেনে প্রতিবেদন দাখিল করছেন না তার ব্যাখ্যা দিতে আগামী ১৬ অক্টোবর তাকে আদালতে তলব করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও একইদিনে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed