টেকনাফে ট্রলার ডুবে ২০ রোহিঙ্গা নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ চ্যানেলে রোহিঙ্গাদের নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। রোববার রাত ৯টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছে। এছাড়া ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ট্রলারে থাকা জীবিত উদ্ধারেরা বলছে, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কারণে তারা ২৮ জন বাংলাদেশে পালিয়ে আসছিল। নাফ নদীর ঘোটার চলে তাদের ট্রলার ডুবে যায়। বিজিবির টহল দল এই সময় তাদের ৮ জনকে উদ্ধার করে।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহপরীর দ্বীপে নাফনদীর ঘোলার চর পয়েন্টে একটি রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন রোহিঙ্গাকে বিজিবির টহল নৌকার মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো মৃতদেহ পাওয়া যায়নি।
রোহিঙ্গাদের তথ্যমতে এখনো অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed