Main Menu

ভবন ভাঙতে ৭ মাস সময় পেলো বিজিএমইএ

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলের পাশে থাকা ভবন ভাঙতে সাত মাস সময় পেলো বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্জ এ সময় দেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এক বছরের সময় চেয়ে বিজিএমইএ’র করা আবেদনের শুনানি শেষ হয়।

বিজিএমইএ’র পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এবং রাজউকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Share





Related News

Comments are Closed