নায়ক জসিমের মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ রবিবার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক জসিমের ১৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি। এ উপলক্ষে শিল্পী সমিতির পক্ষ থেকে কোরআন খতম ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জসিমের আসল নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৩ থেকে অভিনয় জীবন শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন।
এই কালজয়ী নায়ক ও প্রযোজকের মৃত্যুর পর তাকে সম্মান জানাতে এবং আজীবন স্মরণ রাখতে এফডিসির সর্ববৃহৎ ২নং ফ্লোরকে জসিম ফ্লোর নামকরণ করা হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed