সস্ত্রীক অষ্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি
বৈশাখী নিউজ ডেস্ক: সস্ত্রীক অষ্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ভিসার আবেদন ও বায়োমেট্টিক প্রক্রিয়া সম্পন্নের পরই তাদেরকে তিন বছরের ভিসা দেয় অষ্ট্রেলিয়া দূতাবাস। বৃহস্পতিবার গুলশান-২ এ অবস্থিত দেশটির ভিসা সেন্টারে গিয়ে ভিসার আবেদন করেন প্রধান বিচারপতি ও তার স্ত্রী সুষমা সিনহা। ওইদিন তাদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপরই তারা ভিসা পান বলে একটি সূত্র নিশ্চিত করে। অষ্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় কন্যা সূচনা সিনহা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সেখানে যাওয়ার পর বিচারপতি সিনহা ও তার স্ত্রী কন্যার বাসায় অবস্থান করবেন।
এদিকে, শনিবার প্রধান বিচারপতির বাসভবনে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সজল কৃঞ্চ ব্যানার্জি। তিনি সুষমা সিনহার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
প্রসঙ্গত গত ৩ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। অসুস্থতার কারণে তিনি ছুটি নেন। ছুটিতে থাকাবস্থায় গত তিনদিন তিনি বাসভবনে ছিলেন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দাবি করে যে প্রচণ্ড চাপ দিয়ে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। তবে এই দাবিকে অস্বীকার করেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed