Main Menu

তন্ময়’র তেঁতুলিয়া থেকে টেকনাফ সাইকেল যাত্রা

বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ ও প্রবীণ সাংবাদিক মরহুম আনোয়ার পাশা চৌধুরীর পুত্র হায়াতুল ইসলাম চৌধুরী তন্ময় তেঁতুলিয়া থেকে টেকনাফের পথে সাইকেল যাত্রা শুরু করেছেন। গত ২ অক্টোবর সোমবার দিনাজপুরের বাংলা বান্ধা জিরো পয়েন্ট তেঁতুলিয়া থেকে আগামী ৭দিনে দিনাজপুর, নাটোর, ফরিদপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত সাইকেল যাত্রায় পৌঁছবেন।
তিনি জানান, পরিবেশ বান্ধব বাহন সাইকেলে একজন মানুষ একা একাই ১ হাজার কিলোমিটার পথ চালিয়ে যেতে পারে কি-না এটা প্রমান করতেই তার এই যাত্রা শুরু। ‘বাইকভেঞ্চার সিলেট’ নামে একটি প্রতিষ্ঠানের (সাইকেল শপ) ষ্পন্সরে তার এই দীর্ঘ পথ চলা শুরু। তিনি সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স শেষ করেছেন। এর পূর্বে তন্ময় চৌধুরী ‘সাস্ট সাইক্লিং রেস-২০১৫ সালে সিলেটে সাইকেল চালিয়ে চ্যাম্পিয়ান হন। তার এই পথ চলায় সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

 

Share





Related News

Comments are Closed