Main Menu

বিশ্বনাথে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ছোট খুরমা গ্রামে পানিতে ডুবে গিয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির পাশের একটি খালে পড়ে রোহান আহমদ (১২) ও রেদওয়ান আহমদ (৮) নামের ওই দুই সহোদরের মৃত্যু হয়। তারা ওই গ্রামের ইজ্জাদ আলীর ছেলে।

নিহতদের চাচাতো ভাই ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব হোসাইন মাছুম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বাড়ির পাশের রাস্তায় খেলারত অবস্থায় খালে পড়ে যায় শিশু দুটি। কিছুক্ষণ পর খালে মাছ শিকারে ব্যস্ত লোকদের দৃষ্টি পড়লে তারা শিশু দুটিকে দেখতে না পেয়ে এগিয়ে আসেন। এসময় রেদওয়ানকে লোকজন পানিতে ভেঁসে থাকতে দেখে রোহানকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে রোহনকেও উদ্ধার করেন।

এরপর তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed