রাজনগরে ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার উমরপুর গ্রামে রফিক মিয়া (৪৫) নামে তিন সন্তানের জনক আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের আছদ্দর মিয়ার পুত্র। রোববার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে পাশের বাড়ির বশির লন্ডনীর বাড়িতে জলপাই গাছে তার ঝুলন্ত লাশ দেখে লন্ডনী বাড়ির পাহারাদার স্থানীয়দের জানায়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুক কবীর নিহতের স্ত্রীর বরাত দিয়ে বলেন, সকালে তার স্বামী সবজি তুলতে বাড়ি থেকে বের হলে আর ফেরেননি।
পরে বাড়ির পাহারাদার সবাইকে জানায়। রাজনগর থানার এসআই জিয়াউল হক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন রোববার সন্ধ্যায়। তিনি বলেন, নিহত ব্যক্তি মানসিক রোগী ছিল। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, নিহত শফিক মিয়া ঋণের বোঝা নিয়ে টেনশন করছিলেন। হয়তো এই কারনে তিনি আত্মহনন করেছেন।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed