Main Menu

মৌলভীবাজারে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চেম্বার সভাপতি মো. কামাল হোসেন আনুষ্ঠানিক এ বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন।

মৌলভীবাজার শহরের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ফিরোজ।

এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনকার আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান লোকমান, এম এ রহিম (সিআইপি), জেলা আ.লীগের সদস্য আব্দুল মালিক তরপদার সুয়েব, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, কৃষকলীগ নেতা জমসেদ আহমদ,মাহমুদুর রহমান, শাজাহান খাঁন, মকিস মনসুর আহমদ, গৌছ উদ্দিন নিক্সন, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ।

মাসব্যাপী অনুষ্টিত শিল্প ও বাণিজ্য মেলায় প্রায় ৯০টি স্টল বসেছে। স্টলগুলোতে কাপড়, খাদ্য সামগ্রী, খেলনা, চায়নার বিভিন্ন সামগ্রী স্থান পাবে।

Share





Related News

Comments are Closed