Main Menu

‘হায় হোসেন, হায় হোসেন’ মুখরিত তাজিয়া মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: কারবালার বিষাদময় ঘটনাকে স্মরণ করে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশেষ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর হোসনি দালান থেকে শুরু হয় তাজিয়া মিছিল। অন্যদিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে বের করা হয় আর একটি তাজিয়া মিছিল।

‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে এগিয়ে যান মিছিলে অংশ নেয়া মুসলমানরা। তাজিয়া মিছিলে ধাতব পদার্থ, ছুরি-কাঁচি ব্যবহার নিষিদ্ধ করেছে ডিএমপি। তাজিয়া মিছিলের চারপাশে ঘিরে রাখে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

তাজিয়া মিছিলের মূল লক্ষ্য কারবালার ইতিহাস উপস্থাপন ও শোক প্রকাশ। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকেই বিভিন্ন নিশান নিয়ে এসেছেন। বেশিরভাগ মানুষের পড়নে কালো পোশাক।

মিছিলে বহন করা হয়েছে ইমাম হোসেন (রা.) এর সমাধির আদলের প্রতিকৃতি। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে রাস্তার দুপাশে। এছাড়া মিছিলের সামনে ও পেছনে ছিল পুলিশের প্রহরা।

তাজিয়া মিছিল দেখার জন্য শতশত মানুষ আজিমপুর রোডের দু’পাশে অবস্থান করেন। অনেকের হাতে দেখা গেছে মুরগি, কবুতর, আগরবাতি।

আজিমপুর রোডের পাশে দাঁড়িয়ে থাকা গোলাম হোসেন নামে একজন জানান, বিভিন্ন উদ্দেশে মানত করে এসব দেয়া হবে তাজিয়া মিছিলে। কেউ কেউ টাকাও দেন।

Share





Related News

Comments are Closed