Main Menu

রোহিঙ্গাবাহী নৌকাডুবি; ১৬ লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সাবাজারের উখিয়ায় ইনানী সৈকতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকা ডুবে শিশু-নারীসহ নিহত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইনানী সৈকতের পাটুয়ারটেক নামক স্থানে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) স্থালিন বড়ুয়া ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাটুয়ারটেকে একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবে যায়। এতে শিশু-নারীসহ ১৬ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাগর উত্তাল এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়।

Share





Related News

Comments are Closed