Main Menu

ওসমানীনগরে মিনিবাস চাপায় পথচারী নিহত

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহি মিনিবাস চাপায় পথচারি ময়না মিয়া ওরফে মন্তই (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যারাতে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় দূর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত ছাইম উল্যার ছেলে। পুলিশ বাসটিকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় সিলেটগামী লোকাল মিনিবাস (সিলেট-জ-১১০৬৮২) বৃদ্ধকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর রাতেই তার মৃত্যু হয়।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, এব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। বাসটি আটক করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed