ফেঞ্চুগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জে অভিযান চালিয়ে মাদক ব্যবসার সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার মাইজগাও সড়কের একটি স্কুলের সামন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- উপজেলার ইসলামপুর গ্রামের কামাল হোসেনের পুত্র আসাদুজ্জামান মনসুর (২৪),কায়স্থগ্রামের মনিন্দ্র বর্ধনের ছেলে মিশুক বর্ধন (২৬)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫টি ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার, নগদ ৪৮৮০ টাকা, ২টি মোবাইল, ১টি মোটর সাইকেল ও ১টি বাই সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed