১১ মাস পর ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস দিয়ে পাথর আমদানী শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রায় ১১ মাস বন্ধ থাকার পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে বোল্ডার পাথর আমদানী শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ৪টার দিকে বোল্ডার পাথরবাহী ১০টি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটে। এর ফলে পাথর ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।
সিলেটের কাস্টমস কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জটিলতা নিরসনের পর এ স্টেশন দিয়ে আমদানী কার্যক্রম শুরু হলো। মঙ্গলবার বোল্ডার পাথর আমদানী শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে এই স্টেশন দিয়ে চুনাপাথর আমদানী শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার দুপুরে ভারতের ভোলাগঞ্জ মাঝাই এক্সপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের ভোলাগঞ্জ ল্যান্ড কাস্টমস স্টেশনের রেভিনিউ অফিসারের কাছে একটি পত্র প্রেরণ করা হয়। পত্রে এ স্টেশন দিয়ে পাথর আমদানীর বিষয়টি অবহিত করা হয়। পরে বিকেলে বোল্ডারবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এ সময় কাস্টমস কর্মকর্তা ছাড়াও উভয় দেশের আমদানী ও রপ্তানকারকরা উপস্থিত ছিলেন।
ভারতে খনি থেকে যান্ত্রিক পদ্ধতিতে চুনাপাথর ও পাথর উত্তোলনের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ২০১৬ সালের ৫ নভেম্বর থেকে ভোলাগঞ্জ দিয়ে আমদানী কার্যক্রম বন্ধ হয়ে যায়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed