দক্ষিণ সুরমায় প্রতারক চক্রের তিন সদস্য আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে সোমবার বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বালুয়া পাড়া গ্রামের মোঃ হাছান আলী ছেলে মোঃ রমজান আলী (৩৬), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ঘোষ গাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মোঃ আনহার মিয়া (৩৫) ও সিলেটের দক্ষিণ সুরমার মোমিন খোলা কলোনির মৃত মকবুল হোসেনের ছেলে মো. ফারুক মিয়ার (৫০)। তারা বর্তমানে দক্ষিণ সুরমা থানার মোমিন খোলার বিভিন্ন কলোনীর বাসিন্দা।
র্যাব-৯ এর সিনিয়র পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, র্যাব দীর্ঘদিন ধরে প্রতারক চক্রের সন্ধানের জন্য অনুসন্ধান চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় একটি চক্রকে শনাক্ত করতে সক্ষম হয় র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১ এর একটি বিশেষ দল দক্ষিণ সুরমা থানার মোমিন খোলা স্টার লাইট কলেজের সামনে থেকে তিন প্রতারক চক্রের সদস্যকে আটক করতে সক্ষম হয় র্যাব। এ সময় তাদের নিকট থেকে ১টি নকল স্বর্ণের বার, নগদ ৪হাজার ৫শ টাকা এবং ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতারণার সরঞ্জাম, নকল স্বর্ণের বার ও আসামীদের দক্ষিণ সুরমা থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed