দিরাইয়ে ১৪ কেজি গাঁজাসহ আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
আটককৃত মো. রুপ মিয়া ওরফে রইক্কা (৪৫) সুনামগঞ্জ জেলার দিরাই থানার উজানগাঁও গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল সোমবার সন্ধ্যে সাড়ে ৭টায় উপজেলার শ্যামারচর কামার হাটি গ্রামের জনৈক গৌতম দের বাড়ির সামনের রাস্তায় ১৪ কেজী গাঁজা সহ হাতে নাতে আসামীকে আটক করা হয়। রুপ মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। উদ্ধারকৃত গাঁজা ও আসামীকে সুনামগঞ্জের দিরাই থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed